Overview
পদার্থবিজ্ঞানকে আমরা অনেকেই রহস্যময়, জটিল, আর “শুধু জিনিয়াসদের বিষয়” বলে ভাবি। কিন্তু যদি এমন একটি সিরিজ থাকে, যেটি আপনাকে ধাপে ধাপে আধুনিক Physics-এর গভীরে নিয়ে যায়। অপ্রয়োজনীয় জটিলতা ছাড়া, আবার শুধুই গল্পের মধ্যেও আটকে না রেখে? সেখানেই আলাদা হয়ে দাঁড়ায় The Theoretical Minimum সিরিজ। বিশ্বখ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী Leonard Susskind এই সিরিজটি তৈরি করেছেন তাদের জন্য, যারা সত্যিকারের Physics বুঝতে চান। শুধু “interesting facts” নয়, বরং Nature কীভাবে কাজ করে। তার পেছনের mathematics, logic, এবং concepts-কে ধরতে চান। এই সিরিজে রয়েছে :- ১. Classical Mechanics, ২. Quantum Mechanics, ৩. Relativity, ৪. Statistical Mechanics এর মতো আধুনিক পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। অর্থাৎ, Newton থেকে Einstein, আর Einstein থেকে Quantum World—সবকিছুর দিকে একটি structured journey। এই বইগুলো purely popular science না, আবার traditional textbook-এর মতো dry-ও না। বরং এটা এমন এক bridge, যেখানে curiosity আর serious learning একসাথে হাঁটে। যারা Philosophy, Cosmology, Mathematics, কিংবা Universe-এর fundamental nature নিয়ে ভাবতে ভালোবাসেন। তাদের জন্য এই সিরিজ এক ধরনের intellectual adventure। কিছু বই শুধু তথ্য দেয়। আর কিছু বই আপনার পৃথিবী দেখার দৃষ্টিটাই বদলে দেয়। এই সিরিজ নিঃসন্দেহে দ্বিতীয় দিকের।