Seapower: A Guide for the Twenty-First Century by Geoffrey Till
Overview
একবিংশ শতাব্দীতে একটি দেশের বৈশ্বিক শক্তি ও প্রভাব নির্ধারণে সমুদ্রের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? Seapower: A Guide for the Twenty-First Century বইয়ে বিশিষ্ট maritime strategist Geoffrey Till এই প্রশ্নের উত্তর খুঁজেছেন এবং আধুনিক বিশ্বে sea power এর পরিবর্তনশীল গুরুত্বকে বিশদভাবে ব্যাখ্যা করেছেন। সমুদ্র শুধু যুদ্ধের ক্ষেত্র নয় এটি আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ, যোগাযোগ, অর্থনীতি এবং বৈশ্বিক নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। এই বাস্তবতাকে সামনে রেখে বইটি দেখায় কীভাবে একটি রাষ্ট্র তার naval power, maritime security, economic interests এবং strategic influence ব্যবহার করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান শক্তিশালী করতে পারে। বইটিতে naval strategy, maritime trade, sea control, maritime security, naval diplomacy এবং geopolitical competition এর মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। একই সঙ্গে প্রযুক্তিগত পরিবর্তন, globalization এবং নতুন ধরনের security challenges কীভাবে সমুদ্রভিত্তিক কৌশলকে বদলে দিচ্ছে, সেটিও বিশ্লেষণ করা হয়েছে। বিশেষ করে বর্তমান Indo-Pacific, US-China rivalry, South China Sea এবং global maritime competition এর মতো বিষয়গুলো বোঝার ক্ষেত্রে বইটির ধারণাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। কেন China-এর মতো rising powers naval capability বাড়াচ্ছে, কেন major powers গুরুত্বপূর্ণ sea lanes ও strategic chokepoints-এর ওপর নজর রাখে এবং কীভাবে maritime power অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তির সঙ্গে যুক্ত—এসব বিষয় বুঝতে বইটি সহায়ক। Seapower এর বিশেষত্ব হলো, এটি শুধু যুদ্ধজাহাজ বা নৌবাহিনীর বই নয়। বরং military strategy, economics, international relations এবং geopolitics কে একসঙ্গে বিবেচনা করে আধুনিক maritime power-এর একটি পূর্ণাঙ্গ ধারণা তৈরি করে।